1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়! গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: আটক একাধিক বেরিয়ে এলো গোপন তথ্য আলতাফ চৌধুরীকে করা জবাব দিলেন পটুয়াখালী জেলা বিএনপি

বৃষ্টির দিনে সুস্বাদু সবজি মাসালা খিচুড়ি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৭১ সময় দর্শন

খিচুড়ি এমন একটি খাদ্য যা বাঙালিরা খেতে সময় মানে না। যখন ভাল লাগে তখনই খিচুড়ি রান্না করে খেয়ে থাকি আমরা। আজ সকাল থেকেই রাজধানীতে গুড়ি

গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে খিচুড়ির কদর একটু বেশিই বেড়ে যায়। ঘরে থাকা বিভিন্ন সবজি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন মাসালা সবজি খিচুড়ি।

 

চলুন জেনে নেই সুস্বাদু এই খিচুড়ি তৈরির সহজ উপায়-

উপকরণ

১. পোলাও চাল ৫০০ গ্রাম
২. সবজি পছন্দমতো ১ কেজি (গাজর, বরবটি, পেঁপে, চিচিঙ্গা, পটল, আলু ইত্যাদি)
৩. আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
৪. পেঁয়াজ কুচি ১ কাপ
৫. তেল আধা কাপ
৬. ঘি ১ টেবিল চামচ
৭. কাঁচা মরিচ ৮-৯টি
৮. তেজপাতা ২-৩টি
৯. পোস্তদানা-জয়ফল বাটা ১ চা চামচ
১০. টকদই আধা কাপ

প্রণালী

প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা-রসুন ও পোস্তদানা-জয়ফল বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। তারপর সামান্য পানি মিশিয়ে মিশ্রণটি কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিন। তারপর ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে দিন। ভালো করে সবজিগুলো মশলার মিশ্রণে ভেজে নিন।

এবার আরেকটি প্যানে ঘি গরম করে তার মধ্যে তেজপাতা ও চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার এর মধ্যে পরিমাণমতো পানি মেপে দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করুন মাঝারি আঁচে।

যখন দেখবেন পানি শুকিয়ে আসছে; তখন সবজিগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়ুন। তারপর একটি তাওয়া চুলায় বসিয়ে উপরে খিচুরির পাত্রটি ঢেকে দমে বসিয়ে রাখুন ১০ মিনিট।

এরপর পরিবেশন করুন গরম গরম সবজি মাসালা খিচুড়ি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu