Dhaka 6:31 am, Sunday, 14 June 2026

সামাজিক মাধ্যমে যা করতে পারবেন না প্রাথমিকের শিক্ষকরা

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রাথমিকের সব কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ ক্ষেত্রে কী কী অনুসরণ করতে হবে, এর আট দফা তালিকা দিয়েছে অধিদপ্তর।

‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’র আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রোববার এ নির্দেশনা দিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব পরিচালক, সব জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদেশে সই করা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মহিউদ্দীন আহমেদ তালুকদার বলেছেন, বিষয়টি শিক্ষকদের অবহিত করবেন জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা।

অধিদপ্তরের উপপরিচালক মহিউদ্দীন আহমেদ তালুকদারের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দেশনাগুলো হলো:

ক. সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার থেকে বিরত থাকতে হবে।

খ. জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।

গ. কোন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী কোন তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোনো পোস্ট, ছবি, অডিও, ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা যেকে বিরত থাকতে হবে।

ঘ. জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পোশাক হেয় করে কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।

ঙ. লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না।

চ. জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে, এমন কোনো বিষয় লেখা বা অডিও-ভিডিও প্রকাশ বা শেয়ার করা যাবে না।

ছ. ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে।

জ. অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

সামাজিক মাধ্যমে যা করতে পারবেন না প্রাথমিকের শিক্ষকরা

আপডেটের সময় : 10:39:09 am, Tuesday, 27 September 2022