Dhaka 7:06 am, Sunday, 14 June 2026

১৩ কেজির বোয়াল ২৮ হাজারে বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়ায় জেলেদের জালে ধরা পড়া পদ্মা নদীর ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ প্রায় ২৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ সোমবার

ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পাবনার ঢালারচর এলাকার জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরের দিকে পাবনার ঢালারচর এলাকার জেলে মোহাম্মদ শেখ ও তার দল ঢালারচর-সংলগ্ন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম

অঞ্চলে পদ্মা নদীতে জাল ফেলতে শুরু করেন। পরে জাল গুটিয়ে নৌকায় তুলতেই বড় একটি বোয়াল মাছ দেখতে পান জেলেরা।পরে মাছটি বিক্রির জন্য তারা দৌলতদিয়া

ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন। সকাল আটটার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ২

হাজার ১০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। পরে শাহজাহান শেখ কেজিপ্রতি ৫০ টাকা লাভে ২৭ হাজার ৭০০ টাকায় মাছটি বিক্রি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

১৩ কেজির বোয়াল ২৮ হাজারে বিক্রি

আপডেটের সময় : 05:41:26 pm, Monday, 26 September 2022