Dhaka 8:32 am, Monday, 15 June 2026

অস্ত্র নয়, ব্যালট নিয়ে যুদ্ধের ঘোষণা মুক্তিযুদ্ধ মন্ত্রীর

এবার ব্যালট নিয়ে যুদ্ধ করতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা (বীর মুক্তিযোদ্ধারা) অস্ত্র দিয়ে পাক হানাদারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। কিন্তু এবার অস্ত্র নিয়ে যুদ্ধ নয়, এবার ব্যালট নিয়ে যুদ্ধ করতে হবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হল রুমে তিনি এসব কথা বলেন।এসময় ২ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত সদর ও ২ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে জাজিরায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হয়। এক সময় দেশে বীর মুক্তিযোদ্ধারা ছিল অবহেলিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সেই মর্যাদা ফিরিয়ে দিয়েছেন। রাজাকার, আল-বদরদের বিচার করেছেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন যারা তাদের নামফলক উপজেলা ও মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে টাঙানো হবে। সারাদেশে মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে নির্মাণ করা হবে। যাতে একশ বছর পরেও চেনা যায় এটা একজন মুক্তিযোদ্ধার কবর।

মন্ত্রী বলেন, যিনি দেশের জন্য যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন, সেই মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য উপজেলা পর্যায়ে ৭০ হাজার টাকা থেকে শুরু জাতীয় পর্যায়ে দুই লাখ টাকার অধিক খরচ করার ব্যবস্থা করবে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

অস্ত্র নয়, ব্যালট নিয়ে যুদ্ধের ঘোষণা মুক্তিযুদ্ধ মন্ত্রীর

আপডেটের সময় : 05:35:45 pm, Monday, 26 September 2022