1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়! গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: আটক একাধিক বেরিয়ে এলো গোপন তথ্য আলতাফ চৌধুরীকে করা জবাব দিলেন পটুয়াখালী জেলা বিএনপি

শ্রেষ্ঠ ওসি ঢাকা রেঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার মশিউর রহমান

বিশেষ প্রতিবেদক লোকমান মির্ধা
  • আপডেটের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ সময় দর্শন
শ্রেষ্ঠ ওসি ঢাকা রেঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার মশিউর রহমান
শ্রেষ্ঠ ওসি ঢাকা রেঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার মশিউর রহমান

ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৬টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান পিপিএম (বার)।

বুধবার ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজি হাবিবুর রহমানের কাছ থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে এ পুরষ্কার গ্রহণ করেন মশিউর রহমান।

এ সময় ঢাকা রেঞ্জের এডমিন অ্যান্ড ফাইন্যান্স মো. সাইদুর রহমান খান (পিপিএম বার), অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. মাসরুকুর রহমান খালেদ (পিপিএম বার), এডিশনাল ডিআইজি অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স বিপ্লব কুমার সরকার (বিপিএম-বার পিপিএম), ঢাকা রেঞ্জের পুলিশ সুপার ক্রাইম এনালাইসিস এন্ড কমিউনিটি পুলিশিং আক্তার হোসেন (পিপিএম) এবং অন্যান্য কর্মকর্তাসহ ১৩ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২১ সালের ১৫ নভেম্বর মশিউর রহমান নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই বছরের ২২ নভেম্বর ঢাকার সেগুন বাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজি হাবিবুর রহমানের কাছ থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে শ্রেষ্ঠত্বের এ পুরষ্কার গ্রহণ করেন মশিউর রহমান।

এ বিষয়ে মশিউর রহমান বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করেছি। কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সিদ্ধিরগঞ্জ থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন।

সাধারণ মানুষের জন্য সিদ্ধিরগঞ্জ থানা সবসময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu