1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়! গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: আটক একাধিক বেরিয়ে এলো গোপন তথ্য আলতাফ চৌধুরীকে করা জবাব দিলেন পটুয়াখালী জেলা বিএনপি

দাঁড়িয়ে থাকা দুই গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ৫

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ সময় দর্শন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা বাস ও ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

উপজেলার জোরারগঞ্জ থানার মস্তাননগর বাইপাস থেকে দক্ষিণে মুরালিপুর রাস্তার মাথায়  বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুমন, ফরিদ, হাসান, কাশেম ও ফকির।গুরুতর আহত হয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই মো. মোস্তফা। নিহত সবাই পথচারী বলে জানা গেছে।

 

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি একেএম সরফুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, বাইপাসে সোনা পাহাড় ফিলিং স্টেশন থেকে বের হওয়ার পর একটি কাভার্ডভ্যান চট্টগ্রামগামী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সেই ট্রাকটি সামনের জোনাকি পরিবহনের বাসে ধাক্কা লাগে। এমন সময় সেখানে দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যদের সঙ্গে দাঁড়ানো ছিলেন সিএনজি অটোরিকশা চালকেরা।

জোনাকি পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলে পাঁচ সিএনজি অটোরিকশা চালক মারা যান। আহত হন পুলিশ কর্মকর্তা এএসআই মোস্তফা। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এসআই সাইফুল বলেন, ‘তিনটি পরিবহনকেই জব্দ করা হয়েছে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu