Dhaka 11:38 am, Wednesday, 10 June 2026

অভাবের কারণে খালের পানিতে মাকে চুবিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

মাদারীপুরে নিখোঁজের তিন দিন পর একটি খাল থেকে কানন তালুকদার (৫৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে কালকিনি উপজেলার ডাসার থানার পশ্চিম শশীকর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কানন তালুকদার একই এলাকার হরলাল তালুকদারের স্ত্রী।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রাতে কানন তালুকদারের বড় ছেলে হিরণ্ময় তালুকদারকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। হিরণ্ময় শশীকর শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশের দাবি, পারিবারিক অভাব-অনটনের কারণে ছেলে তাঁর মাকে পানিতে ফেলে চুবিয়ে করে হত্যা করেছেন। এ ঘটনায় গতকাল রাত ১০টা দিকে নিহত নারীর স্বামী হরলাল তালুকদার বাদী হয়ে ডাসার থানায় তাঁর ছেলে হিরণ্ময়কে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ছেলে হিরণ্ময় তার মা কানন তালুকদারকে নিয়ে একটি ছোট নৌকায় ওঠেন। নৌকায় করে তাদের পাশের এলাকার সুবল কবিরাজের বাড়িতে যাওয়ার কথা ছিল। এরপর থেকে ছেলে ও মা দুজনই নিখোঁজ ছিলেন।

গতকাল দুপুরে পশ্চিম শশীকর এলাকার খালে কানন তালুকদারের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনার পর হিরণ্ময় একটি কলেজের পরিত্যক্ত ঘরে আত্মগোপনে ছিলেন। ছেলেকে আজ রোববার আদালতে হাজির করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

অভাবের কারণে খালের পানিতে মাকে চুবিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

আপডেটের সময় : 01:30:26 pm, Sunday, 27 June 2021