Dhaka 12:52 pm, Wednesday, 10 June 2026

দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে : মেয়র আতিকুল

সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে দখল, দূষণ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

২৬শে জুন শনিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে রোটারী ক্লাব, সোনারগাঁও ঢাকা কর্তৃক আয়োজিত রোটারী ডিস্ট্রিক্ট কনফারেন্স-২০২১ তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, জন্মলগ্ন থেকেই রোটারী ইন্টারন্যাশনাল মানব সেবায় কাজ করে আসছে। বিশ্বব্যাপী পোলিও নির্মুলে এর ভূমিকা খুবই প্রশংসনীয়।

আতিকুল ইসলাম বলেন, করোনা মহামারীর প্রথম দিকে যখন কেউ করোনা আক্রান্ত মানুষের কাছে যেতেও ভয় পেতো সেই সময়েও তিনি মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে নির্ভয়ে অসহায় মানুষের কাছে গিয়ে খাবার পৌছে দিয়েছেন।

তিনি বলেন, করোনাকালে “সবাই মিলে সবার ঢাকা” এর মাধ্যমে ৭৬ হাজার অসহায় পরিবারের নিকট খাবার পৌছে দেয়া হয়েছে, এই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

সেচ্ছ্বাসেবী সংগঠন বিডি ক্লিন সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এসব খাবার প্যাকেট এবং বিতরণ করা সম্ভব হয়েছে। এজন্য তিনি “সবাই মিলে সবার ঢাকা” এবং “বিডি ক্লিন” এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

মোঃ আতিকুল ইসলাম বলেন, নগরবাসীর স্বাস্থ্য সেবার জন্যই রাজধানীর মহাখালীতে সাত দশমিক এক সাত একর জমিতে তৈরি এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনবিশিষ্ট ডিএনসিসির একটি বিপণীবিতানকে এক হাজার শয্যাবিশিষ্ট দেশের সবচেয়ে বড় “ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল” এ রুপান্তরিত করা হয়েছে।

তিনি বলেন, এই ভবনটি মার্কেটের জন্যই করা হয়েছিল। এখানে আড়াই শতাধিক দোকান বরাদ্দও দেয়া হয়েছিল। বোর্ড মিটিংয়ের মাধ্যমে সেই বরাদ্দ বাতিল করা হয়েছে।

এখানে বছরে ডিএনসিসির প্রায় একশত কোটি টাকা আয়ের সম্ভাবনা থাকলেও বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই মার্কেটটিকে হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, মহামারী চলাকালীন এই হাসপাতালটি করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবে।

মহামারী শেষ হলে এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জেনারেল হাসপাতাল হিসেবে পরিচালিত হবে, যেখানে সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হবে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ইতোমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম শুরু করেছে, জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে।

প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। খালগুলো উদ্ধার ও রক্ষণাবেক্ষণে রোটারীয়ানদের এগিয়ে আসার আহ্বান জানান।

রোটারি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে ডিএনসিসির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, “সবাই মিলে সবার ঢাকা”র  স্বপ্নদ্রষ্টা তৌফিক জাহিদুর রহমান এবং স্বেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন”কে রোটারী স্প্রিট অফ সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে : মেয়র আতিকুল

আপডেটের সময় : 06:45:04 pm, Saturday, 26 June 2021