Dhaka 12:24 pm, Wednesday, 10 June 2026

শিক্ষা বাজেট নিয়ে আইইউবিতে বাজেট পরবর্তী আলোচনা অনুষ্ঠিত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ডিপার্টমেন্ট অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসের উদ্যোগে প্রস্তাবিত বাজেট এর উপর “পোস্ট বাজেট (২০২১-২০২২) ডিসকাশনঃ এডুকেশন সেক্টর ইন ফোকাস’ শীর্ষক ওয়েবিনার ৯ জুন, ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক ড. মোহাম্মাদ আবু ইউসুফ অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। ডিপার্টমেন্ট অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) শারমিন আহমেদ স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন।

ওয়েবিনারে বাজেটে শিক্ষা খাতে ব্যয়, করোনার প্রভাব ও উত্তরণে করনীয় নির্ধারণসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড.  কাজী মাহমুদুর রাহমান এবং আইইউবি’র গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহনেওয়াজ হোসেন।

অনুষ্ঠানে রাশেদা কে চৌধুরী বলেছেন, নীতি নির্ধারকরা শিক্ষা খাতের গুরত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন কারণ শিক্ষা খাতের গুরত্ব  জীবিকা, স্বাস্থ্য, বা অন্যান্য খাতের মতো তাত্ক্ষণিকভাবে প্রকাশিত হয় না। তিনি আরো বলেন, শিক্ষা খাতে আর্থিক গুরুত্ব আরো জোরালো করতে এবং এর প্রভাব প্রদর্শন করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রমাণ ভিত্তিক গবেষণা নিয়ে আসতে। আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, শিক্ষা খাত থেকে বৈষম্যের বিষয়টি সমাধানের জন্য যথাযথ নীতিমালা এবং বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। অধ্যাপক তৈয়েবুর রহমান শিক্ষা খাতের সমস্যা সামাধানের প্রয়োজনীয়তার বিষয়টি আলোকপাত করেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের বৃত্তি, টিউশন ফি হ্রাস, অনলাইন ক্লাসের জন্য সহায়তা প্রদান সহ বিভিন্ন ব্যবস্থা নেবার কথা তুলে ধরেন। অধ্যাপক আবু ইউসুফ বরাদ্দের সুস্পষ্ট চিত্র পেতে শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তি বাজেট থেকে পৃথক করার আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলির প্রস্তাবিত শুল্ক প্রত্যাহার করতে হবে অন্যথায় চূড়ান্তভাবে এটি শিক্ষার্থীদের উপর অতিরিক্ত বোঝা তৈরি হবে এবং মাঝপথে বন্ধ হয়ে যাবে অনেক শিক্ষার্থীর পড়াশোনা। করোনা মহামারীতে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাত নিয়ে ওয়েবিনারের শেষ পর্যায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বক্তারা।

আইইউবি’র স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

শিক্ষা বাজেট নিয়ে আইইউবিতে বাজেট পরবর্তী আলোচনা অনুষ্ঠিত

আপডেটের সময় : 06:40:59 pm, Thursday, 10 June 2021