Dhaka 12:44 pm, Wednesday, 10 June 2026

ওমান ম্যাচের আগে লাল-সবুজ শিবিরে নিষেধাজ্ঞা

এমনিতেই বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের অবস্থান তলানিতে। এর মধ্যে  লাল-সবুজ শিবিরে এলো বড় দু:সংবাদ। আগামী ১৫ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ওমানের।

কাতারের দোহায় অনুষ্ঠেয় ম্যাচটিতে অধিনায়কসহ তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ। এরা হলেন- জামাল ভূঁইয়া, রহমত মিয়া ও বিপলু আহমেদ।

জাতীয় দলের কোচ জেমি ডে জানান, আগের ম্যাচগুলোতে হলুদ কার্ড থাকার কারণে ওমান ম্যাচে খেলতে পারবেন তারা। ম্যাচটিতে নতুন অধিনায়কের অধীনে খেলবে বাংলাদেশ।

এমন পরিস্থিতিতে বেশ বিপদেই রয়েছেন জেমি ডে। নিষেধাজ্ঞার ঘটনা ছাড়া মিডফিল্ডার মাশুক মিয়া জনি চোট পেয়েছেন। তাই তিন গোলকিপার ছাড়া জেমি’র হাতে এখন আছেন ১৭জন খেলোয়াড়!

বিষয়টি নিয়ে জেমি ডে বলেন, ‘আমার হাতে গোলকিপার ছাড়া ১৭ জন খেলোয়াড় আছে। অধিনায়ক জামাল ছাড়াও আরও দুজন সাসপেনশনের কারণে ওমান ম্যাচে খেলতে পারবে না। ফিফা থেকে চিঠি এসেছে। এখন যারা আছে তাদের নিয়েই মাঠে নামতে হবে। এছাড়া কিছু করার নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ওমান ম্যাচের আগে লাল-সবুজ শিবিরে নিষেধাজ্ঞা

আপডেটের সময় : 12:52:12 pm, Wednesday, 9 June 2021