Dhaka 12:48 pm, Wednesday, 10 June 2026

ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসতে ডা: জাফরুল্লাহ’র আহ্বান

দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান ডা: জাফরুল্লাহ। এ আবেদনে এগিয়ে এসেছেন ডা. সারওয়ার মাহবুব। আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে ধানমন্ডি নগর হাসপাতালে ডাক্তার সারওয়ার মাহবুব তার মা মরহুমা রেজিনা বেগমের (বয়স ৭৬ বছর) চল্লিশার পুরো টাকা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দান করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এই অনুদান গ্রহন করেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধূরী বলেন, প্রায়ত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একামাত্র সন্তান শিল্পী (গায়িকা) জয়িতা গত ২৩ মে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দরিদ্রদের চিকিৎসার জন্য দান করে প্রথম উদারণ সৃষ্টি করেছেন। তার ধারাবাহিকতায় মিসেস শিরিন শাহাব ও ফারিহান রহমান তাঁদের পরিবারের পক্ষ থেকে মাতা মরহুমা নিলুফার চৌধুরীর চল্লিশার (চেহলাম) পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করেছেন। একেই ধারাবাহিকতায় সহকারী অধ্যাপক ডা. সারওয়ার মাহবুব তার মায়ের চল্লিশার পুরো টাকা দান করলেন। আমরা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, সহকারী অধ্যাপক ডা. সারওয়ার মাহবুব এই টাকা অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার পরিবার প্রতি কর্তব্য পালন করেছেন। তিনি তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।

পাশাপাশি দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, এ দানের টাকায় অসহায় হতদরিদ্র মানুষের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে কিডনী ও ডায়ালাইসিস চিকিৎসা করা হয়। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে “সকল দান আয়কর মুক্ত”।

অনুদান দেওয়ার সময় উপস্থিত ছিলেন দানকারী সহকারী অধ্যাপক ডা. সারওয়ার মাহবুব ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. খোন্দকার মুহিব উল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসতে ডা: জাফরুল্লাহ’র আহ্বান

আপডেটের সময় : 06:43:47 pm, Tuesday, 8 June 2021