Dhaka 7:47 am, Monday, 15 June 2026

দিনাজপুরে করোনায় একদিনে ৩ জনের মৃত্যু

মহা্মারী করোনা ভাইরাসে দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছেন ২৩ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ জন।

এ রোগে জেলায় এখন পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা পাঁচ হাজার ৯৪৮ জন। এখন পর্যন্ত পাঁচ হাজার ৫২২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুছ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার (৫ জুন) দুপুর ১২টা পর্যন্ত আরটি পিসিআর ল্যাবে ১৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে পাঁচ হাজার ৯৪৮ জনে। নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে সদর উপজেলারই ১৫ জন। এ ছাড়া গতকাল শনিবার আক্রান্তের হার ১৭ দশমিক ২৯ শতাংশ।

সিভিল সার্জন আরও জানান, দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। বিশেষ করে দিনাজপুর সদর উপজেলায় সংক্রমণ অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে জেলায় করোনা প্রতিরোধবিষয়ক কমিটির বৈঠক হয়েছে। আমরা দু-একটি উপজেলাকে কঠোর লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘোষণাপত্র জারি করা হতে পারে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দিনাজপুরে করোনায় একদিনে ৩ জনের মৃত্যু

আপডেটের সময় : 12:46:34 pm, Sunday, 6 June 2021