Dhaka 6:48 am, Sunday, 14 June 2026

কালীগঞ্জে কলা বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন (২৮) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকাল ৮টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকার একটি কলা বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

তিনি একই এলাকার বটতলা পাড়ার চান মিয়ার ছেলে। সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজারে একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, শাহিন হোসেনকে পাওয়া যাচ্ছে না সংবাদটি ছড়িয়ে পড়লে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের রাস্তার উপর তার ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। একপর্যায়ে এলাকায় রণজিৎ কুমার নামে এক ব্যক্তির কলা বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, তার বা শক্ত কিছু গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া বলেন, শ্বাসরোধ ও পিটিয়ে যুবকটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

কালীগঞ্জে কলা বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেটের সময় : 10:50:08 am, Sunday, 6 June 2021