Dhaka 8:24 am, Monday, 15 June 2026

ভারতকে এস-৪০০ সরবরাহ করা হবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনতে ভারত বদ্ধপরিকর বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, দেশটির কাছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ ব্যবস্থা হস্তান্তর করা হবে।

তিনি মঙ্গলবার ব্রিক্স সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথা বলেন।

‌‘আমরা এই ব্যবস্থা সরবরাহের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনিনি এবং ভারতীয় কর্তৃপক্ষ এটি গ্রহণের সিদ্ধান্ত অটল রয়েছে।’

ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ব্রিক্স গঠিত।

এর দু’সপ্তাহ আগে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সমরাস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্ট- এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সান্দার মিখেইয়েভ বলেছিলেন, আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারত এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চালান পেতে যাচ্ছে।

ভারতের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক, রাজনৈতিক, প্রতিরক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত থাকবে, জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ভারত ২০১৮ সালের অক্টোবর মাসে রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস-৪০০ ব্যবস্থা কেনার চুক্তি করে। ২০২৫ সাল নাগাদ এসব ব্যবস্থা ভারতকে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।

৫০০ কোটি ডলার মূল্যের এ চুক্তির মধ্যে নয়াদিল্লি এরইমধ্যে মস্কোকে ৮০ কোটি ডলার পরিশোধ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ভারতকে এস-৪০০ সরবরাহ করা হবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় : 01:14:36 pm, Wednesday, 2 June 2021