Dhaka 12:41 pm, Wednesday, 10 June 2026

রাজারহাটে মাদকদ্রব্য সহ ২জন গ্রেফতার‌।

কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার রাজারহাট উপজেলায় পৃথক অভিজান পরিচালনা করে মাদকদ্রব্য সহ রাসেল মিয়া (২৭) ও রতন পাল (৩৫) নামের দুই মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যাবসায়ী রাসেল উপজেলা সদর ইউনিয়নের বোতলারপাড় ছাটমল্লিকবেগ গ্রামের নজরুল ইসলামের পুত্র। অপর মাদক ব্যবসায়ী রতন পাল উপজেলার ছিনাই ইউনিয়নের সিংহীমারী গ্রামের নারায়ন পালের পুত্র।

জানা গেছে, রাসেল মিয়া ও রতন পাল দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। আজ শুক্রবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশ ও তাদের সদস্যরা রাসেল মিয়ার শয়ন কক্ষ থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে। এছাড়া রতন পালকে তার বাড়ি থেকে হিরোইন সহ গ্রেফতার করে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এবিষয়ে রাজারহাট থানায় মামলার প্রস্তুতি চলছে । রাসেল মিয়া ইতোপূর্বেও মাদকদ্রব্য সহ ধরা পড়েছিল বলে জানা গেছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

রাজারহাটে মাদকদ্রব্য সহ ২জন গ্রেফতার‌।

আপডেটের সময় : 11:10:58 am, Saturday, 29 May 2021