Dhaka 7:10 am, Sunday, 14 June 2026

রংপুর বিভাগে করোনায় মৃত্যু ৩৮৬

রংপুর ও লালমনিরহাটে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রংপুর বিভাগে নতুন করে ৪৫ জন করোনা পজিটিভ হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৯ জন রোগী। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৮৬ জনে পৌঁছেছে।

শুক্রবার বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, বিভাগে বর্তমানে ১৮ হাজার ৮২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৬৪ জন।

স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ মে) বিভাগের আট জেলার ২৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ৪৫ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এ নিয়ে ১ লাখ ৩২ হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগের দিনাজপুুরে ১৭, রংপুরে ৮, ঠাকুরগাঁওয়ে ৭, গাইবান্ধায় ৫, নীলফামারীতে ৩, কুড়িগ্রামে ৩ ও লালমনিরহাট জেলার ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে রংপুর ও লালমনিরহাট জেলায় ১ জন করে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী জানান, বৃহস্পতিবার (২৭ মে) দুপুর পর্যন্ত দিনাজপুুর জেলায় করোনায় ৫ হাজার ৭৫০ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৪০ জনে রয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৯৪২ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ৯৪ জনের। ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬৬৯ জন আক্রান্ত ও ৪০ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৭৫৯ জন আক্রান্ত ও ২২ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৫৭৩ জন অক্রান্ত ও ৩৫ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২১৩ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৭৬ জন আক্রান্ত ও ১৪ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৮৩৮ জন আক্রান্ত ও ২০ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু দিনাজপুর জেলায়। সম্প্রতি সারাদেশের মধ্যে ৩১ জেলাকে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ জেলা হিসেবে দেখানো হয়েছে। এর মধ্যে রংপুর ও নীলফামারী জেলা রয়েছে। যার মধ্যে রংপুরের অবস্থান ২৭ নম্বরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

রংপুর বিভাগে করোনায় মৃত্যু ৩৮৬

আপডেটের সময় : 06:45:26 pm, Friday, 28 May 2021