Dhaka 12:28 pm, Wednesday, 10 June 2026

৯ দিনের রিমান্ডে বাবুনগরীর প্রেস সচিব

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে ৯ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার দুই মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাটহাজারীতে সহিংসতার দুই মামলায় আসামি ইনামুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত এক মামলায় পাঁচ দিন এবং আরেক মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আরেক মামলায় চার দিনের রিমান্ড শেষে ফারুকীকে আদালতে হাজির করে পুলিশ।

২১ মে রাতে র‍্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেপ্তার করে। তিনি বাবুনগরীর পক্ষ থেকে হেফাজতের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। ফারুকী হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলারও আসামি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

৯ দিনের রিমান্ডে বাবুনগরীর প্রেস সচিব

আপডেটের সময় : 07:45:30 pm, Wednesday, 26 May 2021