Dhaka 12:12 pm, Wednesday, 10 June 2026

করোনাভাইরাসে আক্রান্ত খালেদ মাহমুদ সুজন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। শনিবার (২২ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সুজনের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় তিনি তা পারছেন না।

শ্রীলঙ্কা থেকে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন সুজন। করোনা পরীক্ষায় দু’বার নেগেটিভ আসার পর যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। তবে ঈদের ছুটির পর ১৮ মে থেকে অনুশীলন শুরু হলেও মাঠে দেখা যায়নি তাকে।

আকরাম খান বলেন, ‘করোনা পজিটিভ হওয়াতে সে (সুজন) দলের সঙ্গে নেই। যেহেতু ঘরের মাঠে খেলা তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখব। এই দায়িত্ব নিয়ে সমস্যা হওয়ার কথা না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

করোনাভাইরাসে আক্রান্ত খালেদ মাহমুদ সুজন

আপডেটের সময় : 02:09:26 pm, Saturday, 22 May 2021