Dhaka 12:38 pm, Tuesday, 12 May 2026

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বৃহস্পতিবার (১৩ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রমজানের একমাস রোজা রাখার পর ঈদ আনন্দে মেতেছে মধ্যপ্রাচ্যবাসী।

বৃহস্পতিবার আরব নিউজের খবরে এমনটিই বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ মে) সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় সৌদি সরকার। এছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেও আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

এদিকে ঈদুল ফিতরে দেশসহ বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

ঈদের নামাজ আদায়সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন করছেন মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

আপডেটের সময় : 12:46:07 pm, Thursday, 13 May 2021