Dhaka 8:08 am, Monday, 15 June 2026

গাজীপুরে র‍্যাবের গাড়িতে মাইক্রোবাসের ধাক্কা, র‍্যাব সদস্যসহ নিহত ২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় র‌্যাবের দাঁড়িয়ে থাকা গাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় র‌্যাবের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন র‌্যাব সদস্য ও এক মোটর মেকানিক। বুধবার (১২ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সার্জেন্ট মো. খায়রুল ইসলাম র‌্যাব-৪ এর সদস্য বলে জানিয়েছেন র‌্যাবের এসআই রাকিব। এ ঘটনায় লিটন মিয়া নামে এক মোটর মেকানিক মারা গেছেন।

আহতরা হলেন- র‌্যাব-৪ এর সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরীফুল ইসলাম, সৈনিক মো. আতিক, কর্পোরাল প্রদীপ কুমার ও মিস্ত্রি রিফাত (২০)।

এসআই রাকিব জানান, বুধবার সকালে র‌্যাব-৪ এর একটি দল মাদক মামলার আসামি সুজনকে শ্রীপুর থানায় হস্তান্তর করতে যাচ্ছিলেন। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের গাড়িটি বিকল হয়ে পড়ে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে স্থানীয় মেকানিক রিফাত ও লিটনকে ডেকে নিয়ে মেরামত করা হচ্ছিল।

এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা র‌্যাবের চার সদস্য ও দুই মেকানিক গুরুতর আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য স্থানীয় একটি মেডিকেল সেন্টারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সার্জেন্ট খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসাইন জানান, সকাল ৯টার দিকে মহাসড়কের ভবানীপুর এলাকায় দাঁড়িয়ে থাকা র‌্যাবের গাড়িতে ধাক্কা দেয় অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস। এতে এক র‌্যাব সদস্য, গাড়ি মেরামত করতে আসা মেকানিক লিটন মারা যায় এবং তিন র‌্যাব সদস্য ও এক মেকানিক আহত হন। পরে আহতদের স্থানীয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর বেলা পৌনে ১১টার দিকে দুটি হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।

আল হেরা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. হুমায়ুন কবির খান জানান, চার র‌্যাব সদস্যকে আহত ও এক র‌্যাব সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গাজীপুরে র‍্যাবের গাড়িতে মাইক্রোবাসের ধাক্কা, র‍্যাব সদস্যসহ নিহত ২

আপডেটের সময় : 03:16:49 pm, Wednesday, 12 May 2021