Dhaka 7:39 am, Monday, 15 June 2026

করোনার ভারতীয় ধরণ, বিপদজনক ভবিষ্যতেরই পূর্বাভাস: কাদের

দেশে শনাক্ত করোনা ভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরণ, সামান্যতম উদাসীনতায় বিপদজনক ভবিষ্যতেরই পূর্বাভাস, এমতাবস্থায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৯ মে) সকালে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত “মুজিববর্ষ ও কোভিড ১৯ মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। এসময় মন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, এদেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সাথে মোকাবেলা করেছে। চলমান করোনা দুর্যোগও শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে বাংলাদেশ। এখনই সকলকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্ববানে যার যার অবস্থানে থেকে ঈদ উৎযাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন বলে মনে করেন ওবায়দুল কাদের।

গতকালও ভারতে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিলো, ভারত এখন করোনার তাণ্ডবে লন্ডভন্ড। অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্ত্বেও ভারত আজ চরম সংকটে অক্সিজেনের জন্য, সেখানে হাহাকার লেগেই আছে, ফুটপাতও এখন ভারতের শ্মশানঘাটে পরিণত হয়েছে এমতাবস্থায় ওবায়দুল কাদের বলেন, আবারো তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপদজনক বার্তা পাচ্ছে  বাংলাদেশ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনো দেশে রাজনীতির ব্লেম গেইম চলমান উল্লেখ করে বলেন, যতদোষ কেবল নন্দ ঘোষ শেখ হাসিনা ও তাঁর সরকারের। অথচ বাংলাদেশ এখনো তুলনামূলক ভাবে ভালো আছে শেখ হাসিনার মতো সাহসী, দুরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে। জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন, একথা তাঁর নিন্দুকেরাও স্বীকার করেন বলেও মত দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

করোনার ভারতীয় ধরণ, বিপদজনক ভবিষ্যতেরই পূর্বাভাস: কাদের

আপডেটের সময় : 03:15:21 pm, Sunday, 9 May 2021