Dhaka 7:49 am, Monday, 15 June 2026

কাপাসিয়ায় ইটবোঝাই ট্রলি থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ইটবোঝাই ট্রলি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে কাপাসিয়া-বলখেলা বাজার সড়কের আরিফ দর্জির বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানাতে না পারলেও পুলিশ বলছে তাদের একজনের বয়স ১৮ অন্যজনের ৩২ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্রুত গতির ইটবোঝাই ট্রলি কাপাসিয়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানকে সাইট দিতে গিয়ে ট্রলিটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলির পেছনে ইটের উপর বসা দুই শ্রমিক ছিটকে পড়ে ইটের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ হাসান খান জানান, দুর্ঘটনার পরই কাভার্ডভ্যান ও ট্রলির চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধারের পর তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কাপাসিয়ায় ইটবোঝাই ট্রলি থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেটের সময় : 04:54:12 pm, Monday, 29 March 2021