Dhaka 12:37 pm, Wednesday, 10 June 2026

উত্তর কোরিয়া আমার প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা: বাইডেন

উত্তর কোরিয়াকে তার প্রশাসনের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো উত্তর কোরিয়া সমস্যাকে তিনি সর্বাধিক গুরুত্ব দেবেন।

গত জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে উত্তর কোরিয়া সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, চার বছর আগে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়েন তখন উত্তর কোরিয়া দেশের বাইরে ওয়াশিংটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচিত হতো।

বাইডেন বলেন, চার বছর আগে ওবামা প্রশাসন যে নীতিতে চলত তিনি সেই একই নীতিতে চলার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় বলেন, উত্তর কোরিয়া যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিস্তৃতি ঘটাতে চায় তাহলে আমরা জবাব দেব এবং যথাসময়ে সে জবাব সবাই দেখতে পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

উত্তর কোরিয়া আমার প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা: বাইডেন

আপডেটের সময় : 10:23:31 am, Friday, 26 March 2021