Dhaka 12:32 pm, Wednesday, 10 June 2026

সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গার রতনকান্দি থেকে সুমন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে একটি মাঠের ভেতরে রাখা গাছের ডালপালা ভেতর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু সুমন (৯) থানার রতনকান্দি পূর্ব পাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও হোড়গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, থানার রতনকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে সুমন রাত থেকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি জমির ভিতর ইউক্যালিপটাস গাছের ডালপালার ভিতর শিশুটির মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা করে।

স্থানীয়রা জানান, নিহত শরিফুলের বাবার সাথে একই গ্রামের আবু বক্কর সিদ্দিক এর পুত্র হারুন-অর-রশিদ কালু আলী, আব্দুস সালাম, মোখলেসুর রহমান, মুকুল হোসেন এর সাথে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শিশুটি খুন হতে পারে। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতলে প্রস্তুতি চলছে।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেটের সময় : 12:53:51 pm, Tuesday, 16 February 2021