Dhaka 12:19 pm, Tuesday, 12 May 2026

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা জেসিন্ডার

এবার মিয়ানমারকে কড়া বার্তা দিল নিউজিল্যান্ড। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের জেরে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। এসময় তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থগিত করা হল। সংবাদ সংস্থা রয়টার্সের খবরে এমনটিই বলা হয়েছে।

জেসিন্ডা আরডার্ন আরও বলেছেন, শিগগিরই মিয়ানমার সেনাবাহিনীর নেতাদের নিউজিল্যান্ডে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া মিয়ানমারে চলমান নিউজিল্যান্ডের সহায়তা কর্মসূচিগুলোর কোনোটিই সে দেশের সেনাবাহিনীকে সমর্থন করবে না।

এদিকে, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা পৃথক বিবৃতিতে বলেছেন, তারা মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের বৈধতা স্বীকার করে না। মিয়ানমার সেনাবাহিনীর হাতে আটক সব রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানিয়ে অবিলম্বে দেশটিতে বেসামরিক শাসন পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা জেসিন্ডার

আপডেটের সময় : 11:59:03 am, Tuesday, 9 February 2021