Dhaka 9:31 pm, Monday, 18 May 2026

ভাস্কর্য থাকা না থাকার ইজারা মৌলবাদীদের দেয়নি জনগণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বিরোধিতা নিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ভাস্কর্য থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করবে সরকার।

তিনি বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশকে কখনো আলাদা করা যায় না। এই দেশে ভাস্কর্য আছে, ভাস্কর্য থাকবে। মৌলবাদীদের যারা ধর্মের নামে ধর্মবিরোধী কাজ করে তাদের হাতে ভাস্কর্য থাকা না থাকার ইজারা কিন্তু এ দেশের জনগণ দেয়নি।

আজ সোমবার সচিবালয় থেকে ইউএস এইড ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে ‘মেল এনগেজমেন্ট ফর জেন্ডার ইক্যুয়ারিটি: সাসটেইনড ইমপ্যাক্ট অ্যান্ড চেঞ্জেস ইন সাউথ ওয়েস্ট বাংলাদেশ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ইরাক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্কসহ মুসলিম প্রধান অনেক দেশেই কিন্তু আমরা ভাস্কর্য দেখি। মৌলবাদী দলগুলো বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার যে হুমকি দিয়েছে তা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, যারা মসজিদ-মন্দির আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, ধর্মবিরোধী কাজ করে, বিশ্ব ইজতেমায় আসা মুসল্লি ও চলন্তবাসে জ্বলন্ত আগুনে মানুষ পুড়িয়ে মারে তাদের মুখে ধর্মের কথা মানায় না। যারা স্বাধীনতার মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না, তারাই ভাস্কর্য নিয়ে হুমকি-ধমকি দেয়।

প্রতিমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুই লাখ মা-বোনের আত্মত্যাগ ও ৩০ লাখ শহীদের রক্তে ভেজা বাংলাদেশের মাটিতে মৌলবাদীদের স্থান হবে না।দেশে বিদ্যুৎখাতে অবস্মরণীয় উন্নয়ন হয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ভাস্কর্য থাকা না থাকার ইজারা মৌলবাদীদের দেয়নি জনগণ

আপডেটের সময় : 12:42:40 am, Tuesday, 1 December 2020