Dhaka 11:39 am, Wednesday, 10 June 2026

মার্কেট করে দেওয়ার কথা বলে চাচাতো বোনকে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ

বরিশালের রায়পাশা কড়াপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই ছাত্রীর চাচাতো ভাই বাদল আকনকে প্রধান আসামি এবং মিম নামের একজনকে সহয়োগীতার অভিযোগ জানিয়ে কোতয়ালী থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নির্যাতিতার অভিযোগ আমলে নিয়ে অপরাধীদের ধরতে মাঠে নেমেছে বলে জানায় পুলিশ।

নির্যাতনের শিকার ওই ছাত্রী জানায়, নতুন পোশাক কিনে দেবার কথা বলে গত ১৫ অক্টোবর দুপুরে মহসিন মার্কেটে নিয়ে যায় চাচাতো ভাই বাদল। পরে, পাশ্ববর্তী হোটেল শামসের ৪র্থ তলার একটি রুমে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। সেসময় চিৎকার দিলে বাদল ধর্ষণ করতে পারেনি। লোকলজ্জা আর ভয়ে এতদিন সে কাউকে জানায়নি। তবে আর যেন কারো সঙ্গে এমন অপকর্ম করতে না পারে সেজন্য বিচারের দাবিতে থানায় অভিযোগ দিয়েছেন।

পুলিশ ওই হোটেলে রেজিষ্ট্রার খাতায় নাম থাকার সত্যতা পেয়েছে জানিয়ে বাদল ও সহযোগী মিমকে ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

মার্কেট করে দেওয়ার কথা বলে চাচাতো বোনকে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ

আপডেটের সময় : 02:29:28 am, Wednesday, 11 November 2020