Dhaka 11:35 am, Wednesday, 10 June 2026

বিবস্ত্র করে নারী নির্যাতন: দেলোয়ারের আরও দুই সহযোগী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সোহাগ ও নুর হোসেন রাসেল নামে দেলোয়ারের আরো দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার একলাশপুর ইউনিয়নের পোড়া মুনসির ছেলে মো. সোহাগ, সোলেমানের ছেলে নুর হোসেন রাসেল।

এ ঘটনায় এ পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে আদালতে সোর্পদ করলে আদালত পৃথক পৃথকভাবে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাত ১টায় নির্যাতিতা বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে নয় জনের বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, রোববার (৪ অক্টোবর) ঘটনার ৩২ দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। পরে পুলিশ ও র‌্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামিসহ এ পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

বিবস্ত্র করে নারী নির্যাতন: দেলোয়ারের আরও দুই সহযোগী গ্রেপ্তার

আপডেটের সময় : 10:55:27 am, Wednesday, 7 October 2020