Dhaka 8:08 am, Monday, 15 June 2026

কাজের মেয়েকে ধর্ষণ, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা রিমান্ডে

বান্ধবীর বাসার কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি সবুজ আল সাহবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আর সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের (৩৫) তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে সবুজের পাঁচ ও ঝুমুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক তরুণী ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর ৬০ ফিট এলাকায় নিজ বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন ছাত্রলীগ নেতা সবুজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমরা জুলাই যোদ্ধা’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কাজের মেয়েকে ধর্ষণ, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা রিমান্ডে

আপডেটের সময় : 05:31:16 pm, Thursday, 1 October 2020