Dhaka 7:36 am, Sunday, 14 June 2026

পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়লো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে লিভারপুল। অ্যানফিল্ডে সোমবার রাতে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।

এটি লিভারপুলের তৃতীয় জয়। অন্যদিকে টানা দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পেয়েছে মিকেল আর্তেতার দল।

আলেকসঁদ লাকাজেত আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান সাদিও মানে। শিরোপাধারীদের বাকি দুই গোলদাতা অ্যান্ড্রু রবার্টসন ও দিয়োগো জোতা।

ম্যাচের ২৫তম মিনিটে রবার্টসনের ভুলে এগিয়ে যায় আর্সেনাল। প্রতি আক্রমণে এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের ক্রস ডি-বক্সে ক্লিয়ার করতে গিয়ে লাকাজেতের পায়ে তুলে দেন লিভারপুল ডিফেন্ডার। গোলের উদ্দেশে নিজেদের প্রথম শটেই জালের দেখা পায় সফরকারীরা।

দুই মিনিট পরই স্বাগতিকদের ম্যাচে ফেরান মানে। দুরূহ কোণ থেকে মোহামেদ সালাহর শট গোলরক্ষক ঠেকানোর পর খুব কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান সেনেগালের এই ফরোয়ার্ড।

৩৪তম মিনিটে দলকে এগিয়ে নেন রবার্টসন। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রস ডি-বক্সে প্রথম দফায় ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পারলেও জালে পাঠাতে ভুল করেননি এই স্কটিশ ডিফেন্ডার।

বিরতির পর  নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ব্যবধান বাড়িয়ে লিভারপুলের জয় নিশ্চিত করেন জোতা। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রস হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি দাভিদ লুইস। বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে জালে পাঠান সাত মিনিট আগে বদলি নামা জোতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়লো লিভারপুল

আপডেটের সময় : 12:41:36 pm, Tuesday, 29 September 2020