Dhaka 12:31 pm, Wednesday, 10 June 2026

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক।

প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দু’দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রীভা গাঙ্গুলি দাস বাংলাদেশে ভারত সরকারের পক্ষ থেকে কূটনীতিক দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে।

দু’দেশের সরকার এবং পিপল টু পিপল কন্টাক্ট বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত উদার এবং ভবিষ্যৎমূখী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন ২১ বছর দু’দেশের মধ্যে সম্পর্কের যেই কৃত্রিম দেওয়াল ছিলো তা এখন আর নেই।

দেশের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস তাঁর সাক্ষাৎ এ বলেন দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ  রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।

তিনি বিদায়ী বেলায় বাংলাদেশকে অনেক মিস করবেন বলেও জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক: কাদের

আপডেটের সময় : 02:12:03 pm, Monday, 21 September 2020