1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পদ্মা গিলে খেল ইউনিয়ন পরিষদ ভবন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৭ সময় দর্শন

পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গনে এবার আক্রান্ত হলো মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের বন্দরখোলা ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন। ব্যাপক ভাঙ্গনে রোববার বিকেলে ইতোমধ্যেই ভবনটির পিলার নদীতে চলে গেছে।

সোমবার বিকেলে পুরো ভবনটি পদ্মা নদীতে বিলিন হয়ে গেছে। কয়েক বছর আগেও ভবনটি নদী থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে ছিল।

পাশেই একটি কমিউনিটি ক্লিনিক ও কাজীরসুরা বাজারের অর্ধ শতাধিক দোকানপাটসহ বিস্তীর্ণ জনপদ ভয়াবহ ভাঙ্গন ঝূঁকিতে রয়েছে।

চলতি বন্যা ও নদী ভাঙ্গনে শিবচরের চরাঞ্চলের চারটি বিদ্যালয় নদীতে বিলীন হয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চলতি বন্যায় চরের বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন, চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাধিক স্থাপনা ও ইউনিয়ন পরিষদ, কাঠালবাড়ি ইউনিয়নের ৭৭ নং কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের ৩ তলা ভবনটি বিলীন হয়। আক্রান্ত হয় সহস্রাধিক ঘর-বাড়ি।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা বলেন, শিবচরের চরাঞ্চরের একটি ইউনিয়ন পরিষদ ভবন পদ্মা নদীর ভাঙ্গনে বিলিন হয়ে গেছে।

এর আগে আমরা বালুর বস্তা ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করেছিলাম। কিন্তু তীব্র স্রোতের কারণে ভাঙ্গন ঠেকানো যায়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu