Dhaka 1:01 pm, Wednesday, 10 June 2026

আ.লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলে পড়ে যাবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলে পড়ে যাবে। এই দলটির শেকড় মাটির অনেক গভীরে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ( আইডিইবি)র প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয়।

আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে উল্লেখ করে তিনি বলেন, মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে গত ৭০ বছর ধরে জনগণের পাশে থেকেছে আওয়ামী লীগ, তাই যারা মনে করেন আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো, তারা বোকার স্বর্গে বাস করছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, আপনাদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেয়ার পাশাপাশি যে কোনো অনিয়ম দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে  সচেষ্ট থাকতে হবে।

বিশেষজ্ঞদের মতে করেনা আসন্ন শীতে বাংলাদেশে দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে -তাই এখন থেকেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মাস্ক বাধ্যতামূলক পরিধান করতে হবে।

আইডিইবি’র সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

আ.লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলে পড়ে যাবে: কাদের

আপডেটের সময় : 01:19:42 pm, Saturday, 12 September 2020