Dhaka 11:53 am, Wednesday, 10 June 2026

নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ইশার নামাজ চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

হতাহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। বিস্ফোরণের এই ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন মুসল্লি অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে মসজিদের ভেতরে থাকা এসি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, এসি বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। আহত ও দগ্ধের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত ৩৭ জনকে শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে আসা হয়েছে। সবার চিকিৎসা চলছে। তবে বেশ কয়েকজনের অবস্থা গুরুত্বর বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

আপডেটের সময় : 04:43:19 am, Saturday, 5 September 2020