Dhaka 11:53 am, Wednesday, 10 June 2026

নরসিংদীতে আবাসিক হোটেলে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নরসিংদীতে আবাসিক হোটেলে রেশমী আক্তার (৩০) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। আজ শনিবার দুপুরে শহরের বাজির মোড় এলাকায় আল মামুন আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

পারিবারিক কলহ ও পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সামসুল হক (৪৫) কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রহমান বাড়ির সামসুল হক তার স্ত্রী রেশমাকে নিয়ে সদর রোড এলাকার আল মামুন হোটেলে ওঠেন।

এরপর দুপুর ১টার দিকে রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পায় হোটেলের লোকজন। পরে তারা এগিয়ে গেলেও ভিতর থেকে দরজা খোলা হয়নি। অবস্থা বেগতিক দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে অবগত করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের ভেতর থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী নিউজ টোয়েন্টিফোরকে জানান, নিহত গৃহবধূ রেশমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই রেশমাকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত স্বামী সামসুল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

নরসিংদীতে আবাসিক হোটেলে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেটের সময় : 06:32:41 pm, Saturday, 22 August 2020